ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও:
  • শনিবার, ১১ এপ্রিল ২০২০ ০৯:৫২:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও জেলায় একই দি‌নে তিনজন ক‌রোনা ভাইরা‌স শনা‌ক্তের পরই ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের এক বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয় আজ শ‌নিবার রাত ৯টা থে‌কে পু‌রো জেলা‌কে লকডাউন(অবরুদ্ধ) ঘোষণা করা হ‌য়ে‌ছে। রা‌তে ডেপুটি কমিশনার (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সে‌লিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্যগণের মতামতের আলোকে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সংক্রাকে রোগ (‌প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন) ২০১৮‌মোতা‌বেক ঠাকুরগাঁও জেলা‌কে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ঠাকুরগাঁও জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। ই‌তোপূ‌র্বে সকল জা‌রিকৃত আ‌দেশ বলবৎ থাক‌বে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

উ‌ল্লেখ‌্য (১১এ‌প্রিল)শ‌নিবার জেলায় এই প্রথম তিনজ‌নের শরী‌রে কোভিড-১৯ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ওই‌দিন বিকা‌লে জেলা সি‌ভিল সার্জন ডা.মাহফুজার রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। শনাক্ত হওয়ার প‌রে আক্রান্ত‌দের বা‌ড়ি লকডাউন ঘোষণা ক‌রে‌ছেন স্থানীয় প্রশাসন। অপর দি‌কে আক্রান্ত‌দের ক‌রোনা আই‌শো‌লেশন ইউ‌নি‌টে ভ‌র্তি করা হয়।

মন্তব্য