কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে সর্বাধিক পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। বহিঃবিশ্বের ন্যায় বাংলাদেশেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে সদরপুর উপজেলা ছাত্রলীগ। জনসচেতনতার জন্য সমগ্র উপজেলা ব্যাপি মাইকিং, লিফলেট বিতরণ, বিভিন্ন মসজিদে সাবান সহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
ছাত্রলীগের নেতা কর্মীরা দ্বিতীয় দফায় সদরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেমন- মসজিদ, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, পুলিশ স্টেশন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্ত্বর সহ বিভিন্ন গাড়ী পার্কিং স্টেশনে ভাইরাস ও জীবাণু প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে করেছেন।
এছাড়াও নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে সদরপুর উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীরা সর্বদা করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে।
সদরপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ মশিউর রহমান মিম প্রশ্ন উত্তরে বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য। দেশের এই দুঃসময়ে যদি আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাদের কোন উপকারে আসতে না পারি তবে আমরা মনুষ্যত্ববোধ থেকে পিছিয়ে পড়বো, যা এ জাতি ও দেশের জন্য অমঙ্গলকর। ছাত্রলীগ এমন একটা সংগঠন যে সংগঠন দেশের সেবায়, দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বদা নিজেকে বিলিয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন খান আশরাফুল এবং উপজেলা ছাত্রলীগ নেতা আতিক হাসান সেতু, মোহাম্মদ আলী ফাহিম, সুজন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক।
ছাত্রলীগের নবগঠিত এই কমিটির নানামুখী জনবান্ধন কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারছে বলেন জানান ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতা।
উল্লেখ্য, তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করেছেন এবং তারা আরো কিছু পরিকল্পনা হাতে নিয়েছে।






মন্তব্য