সদরপুর ও চরভদ্রাসনে ত্রাণ দিলেন মাহবুবর রহমান দুলাল

  • নিজস্ব প্রতিবেদক:
  • বুধবার, ০৮ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলাধীন দুস্থ, অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন এলাকার কৃতী সন্তান মাহবুবর রহমান দুলাল। চারদিন ব্যাপী চলছে এ কার্যক্রম।

নোভেল কোরোনা ভাইরাস মহামারীর কারণে চারদিকে লকডাউনের মত পরিস্থিতি চলছে। এতে কর্মহীন হয়ে পড়ছে দিনমজুরেরা। তাদের পাশে দাঁড়ানোর জন্য সদরপুরের কয়েকশত পরিবারকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামেন।

সেই সাথে পাশে চরভদ্রাসন উপজেলার দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ দেন। চারদিন ব্যাপী ত্রাণ বিতরণের প্রথম দিন সদরপুরের চন্দ্র পাড়া এলাকায় দুস্থ, অসহায়, বেকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। আজ ত্রাণ বিতরণের চতুর্থ দিন।

আজ বুধবার চর হাজীগঞ্জ ও চরভদ্রাসন এলাকার দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সদরপুর- চরভদ্রাসন দুই উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাচঁ শতাধিক পরিবারের হাতে তুলে দেন চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয়৭ ধরনের পণ্য।

তার এই মহতী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সমাজের প্রতি নিজের ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের প্রচেষ্টা। আল্লাহর রহমতে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।

উল্লেখ্য, যে মাহবুবর রহমান দুলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। সমাজসেবক হিসেবে পরিচিত দুলাল সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমে দেখা যায় এই তরুণ আইনজীবীকে। ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ বিভিন্ন উৎসবে গরিব দুংখী মানুষকে আর্থিক ভাবে সহযোগিতা করেন।

মন্তব্য