করোনার কারণে দূর্ভোগে থাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। ১ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে শহরের পৌর এলাকার ১০ টি স্থানে চাল বিক্রি চলছে। সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি কেন্দ্রে জাতীয় পরিচয় পত্র দেখিয়ে একজন ব্যক্তি সর্ব্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারছেন।
শহরের পৌর এলাকায় ১০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১০ টন চাল বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা সদরের বাইরের পৌর এলাকা গুলোতেও এ কর্মসূচী সম্প্রসারণ করা হবে বলে জানান জেলা খাদ্য অফিসার সেখ আনোয়ারুল ইসলাম।






মন্তব্য