করোনায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন আগে ছাড়পত্র নিয়ে ফিরে আসা তিন জনসহ আরও এক জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবচরের প্রবেশের প্রতিটি পথ বন্ধ করে দেওয়া হয়েেেছ। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও ভাইরাস থেকে বাঁচতে শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার সিদ্বান্ত নিয়েছে জেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃদ্ধি ও ভাইরাস থেকে বাঁচতে শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখার সিদ্বান্ত নেয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলা প্রশাসন আয়োজিত এক মত বিনিময় সভায় এ ঘোষনা দেওয়া হয়। এদিকে আজ বেলা ২ টা থেকে থেকে শিবচর উপজেলার পৌরবাজারসহ উপজেলা জুড়ে সকল বাজারে ওষুধের দোকান ব্যতিতি সকল প্রকার কাঁচামাল, মুদি দোকানসহ সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, সম্প্রতি করোনা ঝুঁকিতে শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন আগে ছাড়পত্র নিয়ে ফিরে আসা তিন জনসহ আরও এক জনকে আইসোলেশনে রাখা হয়েছে। শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিবচরের প্রবেশের প্রতিটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।






মন্তব্য