ঠাকুরগাঁওয়ে ১৪ জনের কেউই করোনায় আক্রান্ত হয়‌নি!

  • সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁ:
  • শনিবার, ০৪ এপ্রিল ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা সন্দেহে সংগ্রহ নমুনা পরীক্ষা করে জানা গেছে ঠাকুরগাঁওয়ে ১৪ জনের কেউ করোনায় আক্রান্ত নন । শনিবার সন্ধ্যায় আইইডিআর এর বরাদ দিয়ে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন বৃহস্পতিবার করোনা সন্দেহে জেলার ৫ উপজেলা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ জনের মধ্যে একজন বিদেশ ফেরত ছিল বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

এ বিষয়ে ডাঃ মো. মাহফুজার রহমান সরকার জানান, যাদের জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট রোগী রয়েছে আমরা নিয়মিত তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করব।

মন্তব্য