বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিঃ এর পক্ষ থেকে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ৩টি হাসপাতালে ১৫০ টি পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
এ সময় নিক্সন চৌধুরী বলেন, আপনাদের যত ত্রান লাগে আমি দিব, যত পিপিই লাগে আমি ব্যবস্থা করে দিব। আপনাদের সেবা করা আমার ঈমানি দায়িত্ব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে সারা জীবন আমি আপনাদের সকল বিপদে পাশে থাকতে পারি৷
এছাড়াও সেপটোস ফোর সংগঠনের সহযোগিতায় কয়েক শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন এমপি নিক্সন। এসময় তার সঙ্গে ছিল সেপটোস ফোরের সভাপতি হাওলাদার শামিম আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন ও সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তমাল।






মন্তব্য