সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামে ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম মো. জয়নাল আবেদীন(৪৮)।
তিনি উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (০২মার্চ) সকালে সে নিজ বাড়িতে পেঠের ব্যাথা অনুভব করছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ওমান থেকে বাড়িতে আসার সাথে সাথেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু হটাৎ ধরে তার পেটে ব্যাথা শুরু হলে সে তার নিজ বাড়িতে মারা যায়।
এ ব্যাপারে সিভিল সাজন ডাঃ মো. শামস উদ্দিন নিউজ টোয়েন্টিফোর অনলাইনকে জানান, এই ওমান প্রবাসীর কোন সর্দি কাশি ছিল না পেঠে ব্যাথা অনুভব এর কারণে তিনি মারা যান। তারপরে ও এই মৃত ব্যাক্তির ময়নাতদন্ত করে দেখা হবে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






মন্তব্য