নোভেল করোনা ভাইরাসের কারনে স্থানীয় প্রসাশন ও সরকারের নির্দেশ মোতাবেক সারা দেশে করা হয়েছে একটা প্রকার লক্ষ ডাউন। এই লক্ষ ডাউনের কারনে নিন্মবৃত্ত, মধ্যবৃত্ত মানুষরা পড়েছপন বিপাকে। নিম্ন বৃত্ত মানুষরা সরকার ও বিভিন্ন এনজিও কতৃক সহয়তা পেলেও কোন প্রকার সহয়তা পাচ্ছে না মধ্যবৃত্তরা।
সরজমিনে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এই মুহূর্তে গৃহবন্দি সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের হাতে খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছেন অনেকেই। সরকারও গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এই মুহূর্তে গৃহবন্দি সাধারণ মানুষ। সরকারও গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে মধ্যবিত্তের পাশে কেউ নাই । ঘরে খাবার না থাকলেও মধ্যবিত্তরা লজ্জায় কিছু বলতে পারছে না। সারাদেশে লাখ লাখ মধ্যবিত্তের অবস্থাও প্রায় একই।
কথা হয় সাতক্ষীরার তালা উপজেলা হাজরাকাটী গ্রামের জহিরের নামের একটা মধ্যবৃত্তর সাথপ । তিনি বলেন, 'এটা কোনো জীবন হলো। সংসার চালাতে যুদ্ধ করতে হচ্ছে। চক্ষুলজ্জায় কষ্টগুলো প্রকাশ করা যায় না। ওই যে আমরা মধ্যবিত্ত। আমাদের কোনো কষ্ট নেই। আছে শুধু সুখ। কিন্তু এর আড়ালে আমরা যে কত কষ্টে জীবনযাপন করি, তা বোঝানো যায় না। কেউ বোঝারও চেষ্টা করে না।'
করোনায় ঘটনায় (২৬ শে মার্চ) থেকে সাতক্ষীরা এলাকা লকডাউন হয়ে আছে এক সপ্তাহ ধরে। ফলে ঘরবন্দি কয়েক হাজার মানুষ। সেখানে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিদিনই কেউ না কেউ খাবার বিতরণ করেন। কিন্তু মধ্যবিত্ত আমরা বড় বিপদে আছি।
ওই এলাকায় বসবাস করেন এমন একজন মাল্টিমিডিয়া ব্যবসায়ী বলেন, 'নিম্নবিত্তের লোকজন তো সরকারি ত্রাণ পাচ্ছে, বেসরকারি সহায়তা পাচ্ছে, কিন্তু মধ্যবিত্তের কী হবে? তার ঘরে খাবার শেষ হয়ে গেছে । এখন অল্প অল্প করে খাচ্ছেন। ছেলেমেয়েদের মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। কারণ তারা কখনোই খাবারের কষ্ট করেনি। খাবার টেবিলে বসলে করছে কান্না ।'
যারা দৈনিক আয়ের ওপর নির্ভর করেন, তারা পড়েছেন বেশি বিপদে। যেমন জহির হাসান তার একটি মাল্টিমিডিয়া দোকান আছে সেখানে তিন জন লোক কাজ করতো করোনা ভাইরাসের কারণে ওয়াজ মাহফিল অন্যান্য কার্যক্রম বন্ধ থাকায় তার উপার্জন আপাতত বন্ধ। মাস শেষে তার নির্ধারিত বেতন নেই। তার ভরসা প্রতিদিনের কাজের ওপর, বর্তমান সংসারে চালানোর সম্ভব নয় তার পক্ষে। আমাদের মতো মধ্য বৃত্ত পরিবারদের পাশে দাঁড়ানোর কেউ নেই।






মন্তব্য