ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান (আলাদীহাট নদীপাড়া)গ্রামটির একশো পরিবারকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত (২৮মার্চ)শনিবার ওই গ্রামের এক ব্যক্তি (৩০) তাঁর স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৫ জন ‘জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন। ওইদিন উপজেলা প্রশাসন গ্রামটিতে বসবাসরত ১শ`টি পরিবারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। গ্রামের প্রবেশদ্বারে টানানো হয়েছিলো লাল নিশানা।
গতকাল (৩১)মার্চ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ওই পরিবারের পাঁচজন রোগীর দেহে কোভিড-১৯ রোগের জীবাণু পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এই কথা জানান। এ তথ্য নিশ্চিত হওয়ার পরে উপজেলা প্রশাসন ওইদিন দুপুরে গ্রামটিকে কোয়ারেন্টাইন মুক্ত ঘোষণা দেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, আইইডিসিআরের বিশেষজ্ঞরা ওই পাঁচজন রোগীর কফ, মুখের লালা ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছিলেন। পাঁচ রোগী এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। তারা সুস্থ হয়ে উঠছেন। মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. তোজাম্মেল হক বলেন রুহুল আমিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এখন প্রায় সুস্থ অন্যরা সুস্থ হয়ে উঠছেন।






মন্তব্য