ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ১২ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার বিকেল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত সদর বাজার ও গাজীরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় করোনা ভাইরাসের শঙ্কাকে পুঁজি করে কিছু সংখ্যক ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। এমন অভিযোগ পেয়ে দু’স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১০ জনকে ৫০০ টাকা করে ৫ হাজার ও দুইজনকে ১ হাজার করে ২ হাজার মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। সদর বাজারের ৮ জন ও চর হাজিগঞ্জ বাজারের ৪ জন মোট ১২ জন ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার আইনে এ অর্থদণ্ড করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কোনক্রমেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নাকরার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।






মন্তব্য