ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়–কদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুজিবর রহমানের অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ছাত্র-ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসী। বুধবার বিকালে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সভাপতি মুজিবর রহমানের দূর্ণীতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষক নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ফাগু মাতুব্বার, সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হাতেম মোল্যা, রাশেদ মাতুব্বার, আমিনুর মাতুব্বার, পিকুল খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্যা সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় বক্তারা বলেন, সাড়কদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজিবর রহমান দীর্ঘদিন প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় তার অনিয়ম-দূর্ণীতি, অত্যাচার ও স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানটিকে অতিষ্ঠ করে তুলেছেন। শিক্ষক নির্যাতন তার নিত্য দিনের ঘটনা। এছাড়াও মুজিবর রহমান বিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। তাই তাকে প্রতিষ্ঠান থেকে সরানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষন করেছেন বক্তারা।
সাড়কদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজিবর রহমান বলেন, প্রধান শিক্ষককে স্কুলের কিছু বিষয় নিয়ে শোকজ করা হয়েছে। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের বলেন, মানববন্ধনের কথা শুণেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য