গেলো রোববার (৩০জুন) বাংলারজমিনে সংবাদ প্রকাশে সদরপুরের চন্দ্রপাড়া ট্রলার ঘাটের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়েছে। সংবাদ পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার চন্দ্রপাড়া ট্রলার ঘাটে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার নির্দেশ দেন।
এর আগে সাধারণ যাত্রীরা অভিযোগ করেন, সদরপুরের চন্দ্রপাড়া ট্রলার ঘাটের জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা যাতায়াতের জন্য অন্যতম এই রুটে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাধারণ যাত্রীরা চলাচল করেন।
আরও পড়ুন: সদরপুরে চন্দ্রপাড়া ট্রলার ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়
তবে অবাক করার বিষয় হচ্ছে যে, এই ট্রলার ভাড়া গত কয়েক দিন আগে ছিল ৮০ টাকা, তা অতিরিক্ত ২০ টাকা করে মোট ১০০টাকা আদায় করে ঘাট কর্তৃপক্ষ। কিন্তু টিকিটের গায়ে নেই কোন মূল্য উল্লেখ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রী ও ভুক্তভোগীরা।
ভাড়া বেশি নেয়ার কারণ জানতে চাইলে সাধারণ যাত্রীদের হতে হয় সন্মান হানি। বলা হয় উপর মহলের নির্দেশেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এর প্রতিকার চেয়ে এবং টিকিটের গায়ে স্পষ্টভাবে সু-নির্দিষ্ট মূল্য লেখার দাবিও জানায় ভুক্তভোগীরা।






মন্তব্য