ফরিদপুরের নতুন জেলা প্রশাসক অতুল সরকারের সাথে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যলয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল রোকসানা রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জাামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন, আমি শুনেছি সালথা অনেক সুন্দর একটি উপজেলা। আপনারা সালথাকে আরও সুন্দর করে গড়ে তুলবেন বলে আমি আশা করি। আমি সব সময় আপনাদের ভালো কাজে সহযোগীতা করব।






মন্তব্য