ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমল ১০ শতাংশ

  • বাণিজ্য ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

ভোজ্য তেল আমদানির ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে সরকার। ফলে আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আমদানি পর্যায়ে আগে ভোজ্য তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ ছিল।
 
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।
 
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ফার্স্ট শিডিউলভুক্ত পণ্যসমূহের মধ্যে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম অয়েল ও অন্যান্য রিফাইন পাম অয়েল আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হলো। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬ উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই ভ্যাট কমানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য