চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অনেকে। আর লাউপাতায় মোড়া চিংড়ির পুর হলে তো কথাই নেই। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে লাউপাতায় মোড়া চিংড়ির পুর রান্না করবেন।
আসুন, আমরা জেনে নিই লাউপাতায় মোড়া মজাদার চিংড়ির পুর রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. তিন টেবিল চামচ চিংড়ি মাছ
২. দেড় চা চামচ সরিষা বাটা
৩. এক চা চামচ কাঁচামরিচকুচি
৪. দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
৫. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
৬. স্বাদমতো লবণ
৭. চারটি লাউপাতা
৮. পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে বাটিতে চিংড়ি মাছ নিন। এতে সরিষা বাটা, কাঁচামরিচকুচি, পেঁয়াজকুচি, ধনেপাতাকুচি ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন। এবার লাউপাতায় পুর দিয়ে মুড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন লাউপাতায় মোড়া মজাদার চিংড়ির পুর।






মন্তব্য