নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় যুবকের দশ বছরের কারাদণ্ড

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ০৫:২০:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জে একটি বিস্ফোরক মামলার রায়ে একজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুজনকে খালাশ প্রদান করেছে। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর জাসমীন আহমেদ জানান, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমানের পটকা ও পটকা তৈরীর বিস্ফোরকসহ গ্রেপ্তার করে রূপগঞ্জ থানার তৎকালীন এসআই একে আজাদ।

তিনি জানান, এ মামলায় ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে হুময়ানকে ১০ বছরের সাজা ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই মামলায় দোষপ্রমান না হওয়ায় দুজনকে খালাশ প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য