ধর্ষণের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চেয়ে ছাত্রলীগ নেতার লিগ্যাল নোটিশ 

  • নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ ০৯:৪৭:০০
  • কপি লিঙ্ক

ধর্ষণের সংজ্ঞা সংশোধন ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন ছাত্রলীগের আইন সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নোটিশে।
 
তারপক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠান আইনজীবী রাশিদা চৌধুরী।

জানা গেছে, ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বাড়ার পরিপ্রেক্ষিতে সরকারকে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ধর্ষণ নিবারণ প্রতিরোধ, ভিকটিমদের পুনর্বাসনে উচ্চক্ষমতা বিশিষ্ট একটি স্পেশাল কমিটি গঠন এবং ধর্ষণের অপরাধে দ্রুতবিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করে নতুন আদালত গঠনের জন্য এ নোটিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য