বঙ্গবন্ধুর খুনি মাজেদের মরদেহ নারায়ণগঞ্জে দাফন

  • অনলাইন
  • রবিবার, ১২ এপ্রিল ২০২০ ০৪:৪৯:০০
  • কপি লিঙ্ক

নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের মরদেহ। রোববার ভোরে তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই দাফন সম্পন্ন হয়। এর আগে, শনিবার রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

ভোলার স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর খুনির মরদেহ তাদের মাটিতে দাফন করতে আপত্তি তোলায় নারায়ণগঞ্জে দাফনের সিদ্ধান্ত হয়। ফাঁসি কার্যকরের প্রায় তিন ঘণ্টা পর সিদ্ধান্ত হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন হবে আবদুল মাজেদের। এরপর তার মরদেহ স্ত্রী সালেহা বেগমের কাছে হস্তান্তর করা হয়। 

মন্তব্য