রিফাত হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে মিন্নি

  • বাংলারজমির ২৪ ডেস্ক:
  • বুধবার, ১৭ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বরগুনায় রিফাত হত্যা মামলার এক নম্বর সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম এ রায় দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য মিন্নির সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদের পর রিফাত হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য