ফরিদপুর-৪: 

নির্বাচনের জন্য বহু মানুষ গুম হয়েছে: বিএনপির প্রার্থী বাবুল

  • নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত সংসদ প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল রবিবার (২৫ জানুয়ারি) ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে বলেন, “এই নির্বাচন সহজভাবে আসে নি। নির্বাচনের জন্য অনেক রক্ত ঝরতে হয়েছে, অনেক মানুষ গুম হয়েছে। আল্লাহপাক আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য।”

বাবুল আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দারিদ্র্য দূর করার কাজ করা হবে। তিনি বলেন, “আমি সাধারণ কৃষক পরিবার থেকে জাতীয়তাবাদী চেতনায় লড়াই সংগ্রাম করে বড় হয়েছি। ভোটের অধিকার আদায়ে লড়াই করেছি, গনতন্ত্রের জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি, তবুও আদর্শ থেকে পিছপা হইনি।”

উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পিয়াদার সঞ্চালনায় এ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তরের কৃষকদলের যুগ্ম আহবায়ক জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বরসহ কয়েক সহস্রাধিক বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য