কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

  • অনলাইন
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০০
  • কপি লিঙ্ক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র‌্যাব-১১ এর সদস্যরা।

সাদমান ইবনে আলম জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য