দিনাজপুর থেকে গ্রেপ্তার হওয়া গাইবান্ধা-২ আসনের সাবেক এমপির জামিন না মঞ্জুর 

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ০২:০৪:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুর থেকে গ্রেপ্তার হওয়া গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীররের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম তার জামিন না মঞ্জুর করেন।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর আলম জানান, জুলাই আন্দোলনের সময় গাইবান্ধা জেলা বিএনপি অফিস ও যুবদল অফিসে অগ্নিসংযোগ ও ভাঙ্গচুরের অভিযোগ এনে সাবেক এমপি শাহ সারোয়ার কবীর সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবান্ধা থানায় পৃৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশের গ্রেপ্তার এড়াতে তিনি গাইবান্ধা থেকে দিনাজপুর তার বোনের বাড়িতে আত্বগোপন করেন।গোপন সুত্রে খবর পেয়ে দিনাজপুর গোয়েন্দা পুলিশ তাকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেন।

গতকাল কড়া পুলিশি প্রহরায় তাকে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে গাইবান্ধায় নিয়ে আসেন এবং অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগাইবান্ধার আমলী আদালতে হাজির করেন। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য