কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো বাসার (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারাগার কর্তৃপক্ষ জানান, কারাগারে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাসার। পরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাজতি বাসারের বাবার নাম আবু বক্কর সিদ্দিক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।






মন্তব্য