ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুলহক পাইলট ইনষ্টিটিউশনে গত শুক্রবার শান্তিপূর্নভাবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যপদে নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পযর্ন্ত উৎসব মূখর পরিবেশে অভিভাবকরা তাদের ভোটাধীকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে সাধারন সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে । মোট ৪শ ভোটের মধ্যে ৩৪১ ভোট কাষ্ট হয়। এদের মধ্যে শওকত হোসেন ২১৫ ভোট পেয়ে প্রথম, মো: রফিকুর ইসলাম ১৯৪ ভোট পেয়ে ২য়, মশিউর রহমান ১৬৯ ভোট পেয়ে ৩য় ও গোলাম মহিউদ্দীন ১৫৬ ভোট পেয়ে চতুর্থ এবং মহিলা সংরক্ষিত পদে হাসিনা বেগম ১৮২ ভোট পেয়ে বিজয় লাভ করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জালাল উদ্দিন।

সদরপুরে আমিরাবাদ ফজলুলহক পাইলট ইনষ্টিটিউশনের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত
- সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
- রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ০২:১৯:০০
- কপি লিঙ্ক Links Copied





মন্তব্য