ফরিদপুরে ২৪ ঘন্টায় পুলিশের বিভিন্ন অভিযান কার্যক্রম

  • অনলাইন
  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৫:০০
  • কপি লিঙ্ক

গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায়  ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ১ টি মাদক মামলা রুজু করা হয়। জেলায় মোট ২ টি মামলা রুজু করা হয়। তারমধ্যে ১টি মাদক মামলায় ১জন আসামি গ্রেফতার হয়। মোট ১৭টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। এরমধ্যে ১২টি রি-কল এবং ৫ জনকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়। ট্রাফিক পুলিশ ১৭ টি প্রসিকিউশন দেয় ও ৭টি বিভিন্ন ধরনের গাড়ি আটক করে এবং ৩২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

কোতয়ালী থানা পুলিশ কর্তৃক  অভিযান পরিচালনা করে ১২০ পিচ ইয়াবাসহ  ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়। এছাড়া ১ জিআর ওয়ারেন্ট তামিল করা হয়।

ভাংগা থানায় গত ২০/০৯/২০২১ খ্রিঃ ভাংগা পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন করা হ‌য়ে‌ছে। এছাড়া জিআর প‌রোয়ানাভূক্ত ১ জন আসামী গ্রেফতার করা হয়। সদরপুর থানা পুলিশ কর্তৃক ১ জন সিআর সাজা ওয়ারেন্টের আসামি গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যভাবে ২টি রি-কল নিষ্পত্তি করা হয়েছে।

সালথা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১‌টি জিআর ও ১ টি সিআর ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করা হয়। নগরকান্দা থানায় ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জিআর ৪ টি ও সিআর ১ টি অন্যান্যভাবে রিকল মূলে তা‌মিল করা হ‌য়ে‌ছে।

বোয়ালমারী থানায় জিআর রিকল ১ টি ও সিআর রিকল ১ টি অন্যান্যভাবে তামিল করা হয়েছে।

মধুলালী থানায় ৩ টি জিআর প‌রোয়ানা রিকল মূ‌লে নিষ্প‌ত্তি করা হ‌য়ে‌ছে। আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ জন জিআর প‌রোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা - ১৭টি,
নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১২ টি, আদায় কৃত জরিমানার প‌রিম‌ান- ৩২হাজার ৫শ’ টাকা।
আটক স‌ংখ‌্যা- মটর সাইকেল-২ টি, ইজিবাইক-৩ টি, সিএনজি- ১ টি ও মাহেন্দ্র-১ টি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম জানান, ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য