সালথায় মৎস্য চাষের উপকরণ বিতরণ

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি: 
  • রবিবার, ২৬ জুলাই ২০২০ ০৪:৪৬:০০
  • কপি লিঙ্ক

ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিনে ১০ জন মৎস্য চাষির মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার,  উপজেলা মৎস্য অফিসার  সৈকত মল্লিক, ক্ষেত্র সহকারী এস এম শাহাবুদ্দিন, অফিস সহকারী সাহাবুদ্দিন প্রমুখ।

মৎস্য অফিসার সৈকত মল্লিক জানান, প্রতিজন মৎস্য চাষীকে মৎস্য উপকরণ  হিসাবে ২৫ কেজি মাছের পিলেট ফিড, ২০ কেজি সার এবং ১০ কেজি করে চুন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য