চরভদ্রাসনে লকডাউনে থাকা মানুষের পাশে আব্দুর রহিম কল্যান ট্রাষ্ট

  • চরভদ্রাসন (ফরিদপুর), প্রতিনিধি
  • বুধবার, ২৪ জুন ২০২০ ০৪:৩৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেক ইউনিয়নের শীলডাঙ্গী গ্রামের লকডাউনে থাকা ১১ পরিবারকে ২৫ কেজির এক বস্তা করে চাউল দিয়ে সহায়তা করে পাশে রয়েছে হাজী আবদুর রহিম কল্যান ট্রাষ্ট। বুধবার সকাল দশটার দিকে ট্রাষ্টের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী আলমগীর কবীরের ছোটভাই মোস্তফা কবীর তাদের হাতে এ সহায়তা তুলে দেন।

জানা যায় ঐ গ্রামে একই পরিবারে অনেকের করোনা পজেটিভ আসায় অধিক সংক্রমনের হাত হতে রেহাই পেতে গ্রামের ৫২টি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়। এ সময়ে কর্মহীন হয়ে পরা অধিক গুরুত্বপূর্ন ১১ পরিবারের মাঝে এ সহায়তা বিতরন করা হয়। 

প্রসঙ্গত করোনার প্রভাব শুরুর প্রথম থেকেই এর কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করে আসছে  হাজী আবদুর রহিম কল্যান ট্রাষ্ট।

 


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য