প্রতিষ্ঠাবার্ষিকীতে সাজেদা চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ

  • সালতা (ফরিদপুর), প্রতিনিধি
  • মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ০৮:০১:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ২ শতাধিক পরিবারের মাঝে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩জুন) বিকাল ৫টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর তালুকদার বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব-পরিবারের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো'র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা রাশেদ মাতুব্বর, যুবলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ। 

সালথা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর এসময় ব‌লেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। আওয়ামী লীগের জন্ম না হলে এদেশ উন্নত হতো না। 

তিনি আরো বলেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের শুরু থেকেই ত্রাণ বিতরণ করে আসছি। 

তিনি‌ এসময় জরুরী প্র‌য়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার আহব্বান জানান।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য