ভাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু 

  • ভাঙ্গা (ফরিদপুর), প্রতিনিধি
  • রবিবার, ২১ জুন ২০২০ ০৯:০৬:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কালিপদ ভৌমিক (৬৭) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।  

আজ রোববার বিকেলে পৌরসভার চণ্ডিদাসদী গ্রামে তার মৃত্যু হয়। কালিপদ ভৌমিক পৌরসভার চন্ডিদাসদী গ্রামের প্রয়াত রমেক চন্দ্র ভৌমিকের ছেলে।

এই নিয়ে উপজেলায় দুজন মুক্তিযোদ্ধাসহ করোনায় মোট ১০ জনের মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন বাংলাদেশ জমিনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ জুন কালিপদ করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা সংগ্রহ করা হলে পরের দিন রোববার ফলাফল তার পজেটিভ আসে। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ দুপুরে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান বাংলাদেশ জমিনকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃতের সৎকারের কাজ করা হবে।


বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য