ফরিদপুরে হাসপাতালের আইসিইউতে দুই জনের মৃত্যু

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ ১১:৪১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (করোনা ডেডিকেটেড) আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। 

এই নিয়ে জেলায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১।  বুধবার দিবাগত রাত ১০টায় এবং রাত ১.৩০মিনিটে এই দুই রোগীর মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের আইসিইউ ইউনিটে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত কুমার জানান, বুধবার দিবাগত রাত ১০টায় সময় আমিনুর রহমান (৪২) নামের এক রোগীর মৃত্যু হয়। 

তিনি শ্বাস কষ্ট জর্নিত সমস্যা নিয়ে বুধবার ভর্তি হয়। তার বাড়ি মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার দিনাজপুর গ্রাম। তার শরীরে করোনা ভাইরাসের সিমটম থাকায় নমূনা সংগ্রহ করা হয়েছে।

একই দিন রাত ১.৩০ মিটিটে করোনা পজেটিভ রোগী রাকিব সিকদার (৮০) এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর গ্রামে।

ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, ফমেকের আইসিইউ ইউনিটে মৃত্যু দুই ব্যক্তি মরদেহ স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য