ফরিদপুরের আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহরের রেড ক্রিসেন্ট প্লাজার তৃতীয় তলায় ফরিদপুর জেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ ফরিদপুর জেলার শাখার উপদেষ্টা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন আগড়তলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ও বঙ্গবন্ধু পরিষদ ফরিদপুরের সভাপতি মুক্তিযোদ্ধা নূর মো: ক্যাপ্টেন বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান, ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অমিতাভ বোস, সাবেক ছাত্রনেতা মোমিতুল হাসান বিভুল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুদ্দুসুর রহমান কুদ্দুস, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউল হাসান মিঠুসহ সহস্রাধিক নেতৃবৃন্দ।
তারা তাদের বক্তব্যে বলেন, ফরিদপুরের আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহ, আব্দুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের পরামর্শক্রমে ফরিদপুর আওয়ামী লীগ থেকে হাইব্রীড মুক্ত করে নতুন করে আওয়ামী লীগের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দল পুনরায় গঠন করা হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য