ফরিদপুরে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত

  • ফরিদপুর, প্রতিনিধি
  • মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১২:০৪:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে আজ রেকর্ড সংখ্যক করোনা রোগী সনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সুত্র মতে একদিনে ফরিদপুর জেলায় নতুন করে ৬২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদরে মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৫ জন, ভাঙ্গা উপজেলায় ৮জন, নগরকান্দা উপজেলায় ৪জন, সালথা উপজেলায় ৭জন, সদরপুর উপজেলায় ৬জন, চরভদ্রাসন উপজেলায় ৩জন বোয়ালমারী উপজেলায় ৮জন এবং আলফাডাঙ্গা উপজেলায় ১জন রোগী করোনায় আক্রান্ত। 

ফরিদপুর জেলায় মোট ৮৯৭জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আর মোট ১৩জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য