করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরের ভাঙ্গায় কর্মরত আনসার ব্যাটালিয়ন কমান্ডার আব্দুর রউফ (৫২) প্রধানের মৃত্যু হয়েছে। তিনি রোববার আনুমানিক রাত ১০টার দিকে তার নিজ জেলা গাইবান্ধার খামার নড়াইল গ্রামে করোনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ জমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন আজ দুপুরে আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমিজ্জামান।
সূত্র থেকে আরও জানা যায়, আনসার ব্যটিলিয়ান কমান্ডার আব্দুর রউফ প্রধান (রেজি.নং-১৪৬৪৭ এপিসি) ভাঙ্গা উপজেলা ক্যাম্পে ভাঙ্গায় কর্মরত অবস্থায় করোনা উপসর্গ নিয়ে গত ১২ জুন ছুটিতে নিজ বাড়ীতে যাওয়ার পরে ফরিদপুরের পিসিআর ল্যাব থেকে পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ আসে। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয় অলে পরিবারের থেকে ফরিদপুর অফিসকে জানানো হয়। করোনা পরিস্থিতে তাকে সরকারী নির্দেশনা মতাবেক গ্রামের বাড়িতে দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, আব্দুর রউফ প্রধান ২০ আনসার ব্যাটালিয়ন মাদারীপুর সদস্য হিসাবে ভাঙ্গায় ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। তার পিতার নাম বয়েজ উদ্দিন প্রধান। গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার ঢোলভাঙ্গা গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে কমান্ডার আব্দুর রউফ প্রধান ১ ছেলে ২ কন্যা রেখে যান। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে এবং ভাঙ্গার আনসার ব্যটিলিয়ান সদস্যের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য