ফরিদপুরের চরভদ্রাসনে করোনায় ৭৫ বয়সী হিন্দু ধর্মাবলম্বী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধা ৬টার দিকে ফরিদপুর সদর হাসপাতালে তিনি মারা যান। ওই দিন দিবাগত রাত ১টার দিকে গাজীরটেক ইউনিয়নের শীল ডাঙ্গী গ্রামে পারিবারিক শ্মশানে তার দেহ রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা উপস্থিত থেকে তার সৎকারের তদারকি করেন।
চরভদ্রাসন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন রায় স্বেচ্ছাসেবক হিসেবে বৃদ্ধের সৎকার প্রক্রিয়া সম্পন্ন করেন।
সূত্রে জানা যায়, গত ৭ জুন রবিবার চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন। সোমবার তার শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে ফরিদপুরে নেওয়া হয়। সন্ধা ৬টার দিকে তার মৃত্যু হয়। বাড়ি আনার পর জানা যায় তার করোনা পজেটিভ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনাতন রীতিনীতি অনুযায়ী তার সৎকারের ব্যবস্থা নিশ্চিত করেন। চরভদ্রাসনে করোনায় এই প্রথম কারও মৃত্যুর ঘটনা ঘটলো।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য