ফরিদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯ মামলা

  • অনলাইন
  • শুক্রবার, ০৫ জুন ২০২০ ০৩:৪০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৯টি মামলা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাসের কারনে সামাজিক দূরত্বের আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় বোয়ালমারী বাজারের ৯ ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৭১ ধারায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ঝোটন চন্দ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য