কোটালীপাড়ায় বিদ্যৃৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের নির্মম মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও পুত্র তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই তিনজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। 

এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক পিতা আশিষ বৈদ্য ও পুত্র তন্ময় বৈদ্যকে মৃত ঘোষণা করেন। ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তা বিচ্ছিন্ন হয়ে পরো পুকুরটিই বিদ্যুতায়িত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য