করোনা সন্দেহ

বোয়ালমারীতে একজনের মৃত্যু, দাফন করল প্রশাসন

  • ফরিদপুর প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ০৯:০৫:০০
  • কপি লিঙ্ক

করোনা সন্দেহে ঢাকা ফেরত এক মৃতের দাফন করল ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হাবিবুর রহমান হানিফের (৪২) ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন। সে ঢাকার মহাখালীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। 

বৃহস্পতিবার তার মৃতদেহ নিজবাড়িতে পৌঁছালে উপজেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতার জন্য ইসলামি ফাউন্ডেশন ও আলেমদের নিয়ে গঠিত করোনায় মৃত্যু রোগির দাফন কাজ সমাধায় গঠিত কমিটির লোক নিয়ে তার দাফন সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, মৃত ব্যক্তি ভিন্ন রোগে মৃত্যু বরণ করলেও করোনাবাহী কারো সংস্পর্শে আসতে পারে এই সন্দেহে বাড়তি সতর্কতার জন্য উপজেলা প্রশাসন তার দাফনের সমস্ত ব্যবস্থা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদুর রহমান জানান, তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। 

পরিবারের দাবি তার করোনা উপসর্গ ছিল না। সে ডায়াবেটিকস রোগী হিসেবে চিকিৎসাধীন ছিল।

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য