ভয়কে জয় করে মাঠে কাজ করে যাচ্ছে সদরপুরের এসিল্যান্ড

  • রাকিবুল ইসলাম, সদরপুর:
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ১২:৪২:০০
  • কপি লিঙ্ক

মহামারি নোভেল করোনা ভাইরাসে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও নিজের দায়িত্ববোধ থেকে ভয়কে জয় করে মৃত্যু ঝুকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল । এ পর্যন্ত নোভেল করোনায় মাঠ প্রশাসনের ১৩ কর্মকর্তা আক্রান্ত হয়েছে। তার পরেও জীবনের ঝুকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তিনি।

এব্যাপারে এসিল্যান্ড সজলের সাথে কথা হলে তিনি বাংলাদেশ জমিনকে জানায়, নোভেল করোনাকে জয় করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্থবায়নে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের নির্দেশনা মোতাবেক আমি সদরপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মানুষকে সচেতন করতে ঝুঁকি নিয়ে কখনো পুলিশ, কখনো সেনাবাহিনীর টহল দলের সাথে মাঠে কাজ করে যাচ্ছি।

প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে কেন আপনি মাঠে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, শুধু ঝুঁকি নয়, মৃত্যুর ঝুঁকি রয়েছে এ সময়ে। তার পরও জনসাধারনকে সচেতন করতে হবে। আমরা ছাড়া কে সচেতন করবে সাধারন মানুষকে। সবার মধ্যে সচেতন বার্তা পৌছে না দিলে তো মহামারি ভাইরাসে সংক্রমন আরো বৃদ্ধি পাবে। তাই আমার মানুষের মাঝে এ ছুটে চলা। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য