ঠাকুরগাঁও‌য়ে নতুন ২জন ক‌রোনা রোগী শনাক্ত

  • সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও :
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১১:২৩:০০
  • কপি লিঙ্ক

ঠাকুরগাঁও‌য়ে নতুন করে দুইজ‌নের শরী‌রে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ‌্যায় জেলা সি‌ভিল সার্জন ডাঃ মাহ্ফুজার রহমান সরকার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সি‌ভিলসার্জন কার্যালয় থে‌কে জানা‌গে‌ছে রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে শুক্রবার বিকা‌লে (১৭ এপ্রিল) তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। নতুন দুইজন শনাক্ত হওয়ায় ঠাকুরগাঁও জেলায় এ নি‌য়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

আক্রান্তদের একজ‌নের বাড়ি হ‌রিপুর মা‌লিপাড়া চোরাঙ্গী গ্রা‌মে ও অন‌্যজ‌নের বাড়ি রাণীশং‌কৈ‌ল উপ‌জেলায় ব‌লে জানা গে‌ছে।

জেলা হ‌রিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ক‌রিম ব‌লেন, আক্রান্ত যুবক‌ (২৪) আ‌গে থে‌কে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাই‌নে রে‌খে নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। ত‌বে ধারণা কর‌ছি সে নারায়গঞ্জ থে‌কে এ রো‌গের উপসর্গ নি‌য়ে এ‌সে‌ছে।

সি‌ভিল সার্জন ডাঃ মাহ্ফুজার রহমান সরকার এ বিষ‌য়ে ব‌লেন, আক্রান্ত‌দের উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স নেয়া হ‌বে। তা‌দের চি‌কিৎসায় আমরা শতভাগ সেবা প্রদান কর‌বে। ত‌বে আতঙ্কিত না হ‌য়ে স্বাস্থ‌্য অ‌ধিদপ্ত‌র ও সরকা‌রি নিয়ম মে‌নে সবাইকে ঘ‌রে থাকারও পরামর্শ দেন তি‌নি।

মন্তব্য