সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. জাহিদুল ইসলাম গাজী (১৫)কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা জাহিদুলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে বলে তার পিতা মো.আছাদুল গাজী অভিযোগ করেছেন।
উপজেলার খেশরা ডুমুরিয়া গ্রামের আছাদুল গাজী জানান, তার পরিবারের সাথে একই উপজেলার গৌতমকাঠি গ্রামের আব্দার শেখ এর ছেলে আজিজুল শেখ, একই গ্রামের মৃত. মোজাম সরদারের ছেলে মাসুম সরদার, ছোট কাশিপুর গ্রামের আলমগীর শেখ এবং তার ছেলে আজাদ শেখ’র সাথে বিরোধ রয়েছে। এনিয়ে বিভিন্ন সময়ে আজিজুল শেখ গং নানাবিধ হুমকি প্রদান করে।
বিরোধের জের ধরে আজিজুল গংরা পরিকল্পিত ভাবে গত সোমবার বিকালের দিকে আছাদুল গাজীর ছেলে জাহিদুল গাজীকে অপহরন করে নিয়ে যায়। এঘটনার পর ২দিন ধরে শিশু ছেলে জাহিদুলকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বুধবার অপহরকারীদের বিরুদ্ধে তালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তালা থানার এএসআই নাসির জানান, এ সংক্রান্তে একটি অভিযোগ তদন্তের জন্য আমার দায়িত্বে আছে এবং ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।






মন্তব্য