শিবচরে সংক্রমিতর চিকিৎসক স্ত্রীসহ ৩জনের করোনা নেগেটিভ

  • শিবচর প্রতিনিধি:
  • বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ০৪:২৯:০০
  • কপি লিঙ্ক

সংক্রমিত চিকিৎসকের স্ত্রী শিবচর হাসপাতালের নারী চিকিৎসকের নমুনা টেস্টে করোনা নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলোজিস্ট ও সহকারী প্যাথলোজিস্ট এরও করোনা নেগেটিভ এসেছে টেস্টে।

চিকিৎসক সংক্রমিত হওয়ার পর তার অবস্থানরত ডক্টরস কোয়ার্টারটি লকডাউন করা হয়েছে। ওই কোয়ার্টারটিতে ৪ চিকিৎসক পরিবার লকডাউন অর্থ্যাৎ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। 

শিবচরের ১১ জন সদর হাসপাতালের আইসোলেশনেসহ ১২ জন আইসোলেশনে রয়েছে। ১৯ মার্চ থেকে প্রথমে কনটেইনমেন্ট পরে লকডাউন চলছে শিবচর উপজেলায়।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্ত চিকিৎসকের স্ত্রী আমাদের হাসপাতালের চিকিৎসক, প্যাথলোজিস্ট, সহকারীর নমুনায় করোনা নেগেটিভ এসেছে।

মন্তব্য