সারা দেশে চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। জেলা থেকে উপজেলায় চলছে লক ডাউন। করোনা ভাইরাস সংক্রামণরোধে সরকারের নির্দেশনায় ঘরে রয়েছে সাধারণ জনগণ। কিন্তু বিদ্যুৎ বিভাগ ও তাদের সকল কর্মচারীদের কাজের গতি থেমে নেই। দেশ ও জনগণের সেবার জন্য বিরতিহীনভাবে চলছে বিদ্যুৎ বিভাগের জরুরী সেবা।
সেই ফরিদপুরের ভাঙ্গা-নগরকান্দা উপজেলার বিদ্যুৎ কর্মচারীরা প্রতিনিয়ত মাঠে ঘাটে কাজ করছেন। যেখানে বিদ্যুৎ ত্রুটি বা সংযোগক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে তারা ছুটে চলেছেন গ্রাহকদের সেবা করার জন্য।
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকা স্বত্বেও তারা দায়িত্বশীল হওয়ায় কোন কাজ আগামিকালের জন্য ফেলে রাখছেন না। যদিও বিদ্যুৎ একটি জরুরি বিভাগ কিন্তু বিদ্যুৎভাইরাসের প্রাদুর্ভাবে তাদের সকল কর্মচারীদের নিরপত্তার ঝুঁকির রয়েই যায়।
এজন্য ভাঙ্গা আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় আজ বিদ্যুৎ বিভাগ থেকে ভাঙ্গা-নগরকান্দা বিদ্যুৎ কর্মচারীদের কাজের ক্ষেত্রে নিরপত্তার লক্ষে ২০জন কর্মচারীদের মধ্যে (জরুরী কাজে যারা নিয়োজিত) পিপিই বণ্টন করা হয়েছে।
এই বিষয়ে ভাঙ্গা আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম বাংলাদেশ জমিনকে জানান, সরকারের নির্দেশ দেশের প্রতিটি নাগরিক বিদ্যুৎ সেবা পেয়ে থাকে। এজন্য আমরা সরকারী নির্দেশনা পালনে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গ্রাহকদের সেবা দানে কাজ করে চলেছি।
আমরা বিশ্বাস রাখি, নাগরিকদের প্রয়োজনে বিদ্যুৎ সবার কাছে অপরিহার্য। দেশের উন্নয়নে স্বার্থে ভাঙ্গা ও নগরকান্দা এলাকার বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে এবং বিদ্যুৎ কাজে নিয়োজিত সকলের নিরাপত্তার জন্য পিপিই বিতরণ করা হয়েছে।






মন্তব্য