শিবচরে আজ শনিবার আরও তিন জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, শনিবার সন্ধ্যায় নতুন করে আরও ৩ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
তিনি বলেন, তাদেরকে আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এদের সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হবে। এ নিয়ে শিবচরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪।
উল্লেখ্য, দেশের প্রথম কোনো এলাকা হিসেবে গত ১৯ মার্চ শিবচরকে লক ডাউন করা হয়।
বাংলাদেশ জমিন২৪/ এস.কে






মন্তব্য