শিবচরে আরও ২জন করোনা রোগী সনাক্ত, পুনরায় আইসোলেশনে ৬জন

  • শিবচর প্রতিনিধি: 
  • শনিবার, ১১ এপ্রিল ২০২০ ১১:২১:০০
  • কপি লিঙ্ক

বৃহস্পতিবার রাতে শিবচরে আরও দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে শিবচরের মোট রোগীর সংখ্যা দাড়ালো ১১ তে। এছাড়া পুরণোদের মধ্যে ৬জনকে পুনরায় আইসোলেশনে নেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর শিবচরের আরও দুইজনকে করোনা ভাইরাস আক্রান্ত বলে সনাক্ত করে। এরা শিবচর পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের বাসিন্দা। রাতেই স্বাস্থ্য বিভাগ তাদেরকে আইসোলেশনে নিয়ে যায়।

 এছাড়া পুরণো রোগীদের মধ্যে আবার উপসর্গ দেখা দেয়ায় তিনজনকে আইসোলেশনে নেয়া হয়েছে। একই কারণে এর আগে অপর তিনজনকে আইসোলেশনে নেয়া হয়েছিল। শুক্রবার ভোর থেকে শিবচর উপজেলা প্রশাসন বাড়িগুলো চিহ্নিত করে বিশেষভাবে অবরুদ্ধ করে রেখেছে। 

সিভিল সার্জন ডাঃ মো. শফিকুল ইসলাম বলেন, আজ  ৫জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। ১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, শিবচর উপজেলাজুড়ে লকডাউন আগে থেকেই। এদের বাড়িসহ সংলগ্ন এলাকায় কর্ডন করে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, আইইডিসিআর ঘোষিত অধিক ঝুকিপূর্ণ শিবচরকে গত ১৯ মার্চ রাত থেকে লকডাউন করা হয়েছে।

বাংলাদেশ জমিন ২৪/এস.কে

মন্তব্য