টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী সনাক্ত হয়েছে । তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী।তাদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায়।এঘটনায় শিবচরে একটি বাড়িতে ২ ঘর লকডাউন করা হয়েছে।
শিবচর উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছেন, ঐ ব্যাক্তি ঢাকায় শাহিন ট্রেডার্স নামক একটি বেসরকারী কোম্পানীতে চাকরী করেন । তিনি গত ২৮ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সতের রশি গ্রামে শশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গত ৪ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, গোপালগঞ্জের স্বাস্থ্য বিভাগ তাদের পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করে তা আইইডিসিআর-এ পাঠিয়ে দেয়। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্ট আসে যে তারা স্বামী-স্ত্রী দুইজনই করোনা আক্রান্ত।
এদিকে এঘটনা জানার পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নির্দেশে শিবচর থানা পুলিশ প্রশাসন মাদবরের চর ইউনিয়নের সতেররশি গ্রামের ঐ বাড়ির ২ টি ঘরে লাল কাপড় টাঙ্গিয়ে লক ডাউন করে দিয়েছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।






মন্তব্য