ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারের লক ডাউন ব্রেক করার অপরাধে শনিবার রাতে ভাঙ্গা পৌরসভার হাসপাতাল এলাকা থেকে দুই ব্যবসায়ীকে দোকান খোলা অবস্থায় ও ঘারুয়া ইউনিয়নের ব্রিজের ওপর আড্ডারত অবস্থায় বিশেষ অভিযান চালিয়ে ৭জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত ২৫ (১) সংক্রামণ রোধ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে আইনের ধারায় ৫জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাঁকা জরিমানা করে এবং এদের মধ্যে তিনদিনের কারাদণ্ড'র ৫ আসামিকে রাতেই ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।
এদিকে পাঁচজনকে জেল ও ২ ব্যবসায়ীকে জরিমানার বিষয়টি বিজমিন ২৪ডটকমকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান জানান সংক্রামণ রোধ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে জন স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।






মন্তব্য