সাতক্ষীরার তালা উপজেলা জিয়ালানলতা গ্রামের হায়বাত নিকারীর ছেলে মো. আবু সাঈদ নিকারী (২৮) আবারও হাটাচলা করতে চায়। তবে পরিবারের আর্থিক ভাবে সামার্থ না থাকায় বন্ধ হতে বসেছে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত সাইদ।
পিতা হায়াত নিকারী জানান, জানুয়ারি মাসের ১৭ তারিখে জাতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সাইদের ডান পা ভেঙ্গে চুরমার,বাম হাতের মেইন রেডিয়াল নার্ভ (রগ) ছিঁড়ে, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে সাথে সাথেই খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
পঙ্গু হাসপাতালের ডাক্তারগণ সাইদের হাত পায়ের জরুরিভাবে অপারেশন করার পরামর্শ দেন। চিকিৎসা বিলম্ব হলে বা অবহেলার কারণে হয়তো শরীরের যেকোনো অঙ্গ কেটে ফেলতে হবে। প্রয়োজন দুই লক্ষ টাকা। এত টাকা যোগাড় করার মতো সামার্থ নেই আমার।
আমার সহায় সম্পদ যা ছিল বিক্রি করে তার চিকিংসা করিয়ে এখন পথে বসছি। আবু সাঈদ চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় এক লক্ষ টাকার বেশি খরচ করছি। তার ওপর কোথা থেকে যোগাড় করব এত টাকা? আমার ছেলেকে চিকিৎসার মাধ্যমে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে সমাজের দানশীল ব্যক্তি, কল্যাণ সংস্থা ও সরকারের যেকোনোভাবে সাহায্য ছাড়া আমার আর কোনো পথ নেই।
আবু সাঈদের চিকিৎসার জন্য জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চিরপঙ্গুত্বের হাত থেকে বেঁচে থাকার আকুল আবেদন জানাচ্ছি। যোগাযোগ এই নম্বরে (০১৭৯৫৮৭২২৫১)। সাহায্য পাঠানোর জন্য পার্সোনাল বিকাশ করা মোবাইল নম্বর ০১৭৮৯১১৩৩২৯।






মন্তব্য