ভয়াবহ অগ্নিকান্ডে শিবচরে ৬ টি বসত ঘরসহ ১৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে নগদ টাকা, স্বর্নালংকার, রবি শস্যসহ বিভিন্ন মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করছে।
জানা যায়, বুধবার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সি কাদিরপুর গাছি কান্দি গ্রামের শেখ বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডে হালিম শেখের বসত ঘরসহ ৩ টি ঘর, রিপন শেখের বসত ঘরসহ ২ টি ঘর, সালাম শেখের বসত ঘরসহ ২ টি ঘর, লিটন শেখের বসত ঘরসহ ২ টি ঘর, সলেমান শেখের বসত ঘরসহ ২ টি ঘর ও আসাদ আকনের বসত ঘরসহ ২ টি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্নালংকার, রবি শস্য, ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিসসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেছে। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
শিবচর ফায়ার সাভিসের ইস্টেশন ম্যানেজার শ্যামল বিশ্বাস বলেন, অগ্নিকান্ডে বসত ঘরসহ ১৩ টি ঘর পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।






মন্তব্য