ভাঙ্গায় অসহায় মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটেছেন উপজেলা চেয়ারম্যান ও প্রশাসন

  • ইয়াছিনুর রাশীদ, ভাঙ্গা :
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সারা দেশে চলছে করোনা ভাইরাস প্রতিরোধে লক ডাউন। অসহায় হয়ে পড়েছে ঘেঁটে খাওয়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষগুলো। তাদের কথা মাথায় রেখে কাজ করছেন খাদ্য ও ত্রাণ মন্ত্রনালয়। সরকারের পৃষ্ঠপোষকতায় ফরিদপুরে ভাঙ্গায় খাদ্য বিভাগ ভাঙ্গা উপজেলায় ৪২ টন চাল ও নগদ ১ লাখ ৫ হাজার টাঁকা প্রাথমিকভাবে অনুদান পাওয়া গেছে বলে লিড-নিউজকে এই তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু।

এদিকে সরকারী থেকে পাওয়া সেই ত্রাণ সামগ্রী উপজেলার ১২টি ইউনইয়নের প্রকৃত দুঃস্থ মানুষের মধ্যে সঠিকভাবে বিতরণের দিক নির্দেশনা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

এমপির নির্দেশনা নিয়ে করোনা ভাইরাসের দুঃসময়ে নিজেদের স্বাস্থ্যঝুঁকি নিয়েই ত্রাণ বিতরণে গ্রামের মানুষের দ্বারে ছুটে চলেছেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) আলামিন মিয়া।

উপজেলা প্রশাসন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতিতে তাদের গৃহীত তালিকা পর্যবেক্ষণ করে ডাল, চাল, আলু ও তৈলসহ নিত্য প্রয়জনীয় সামগ্রী তুলে দিচ্ছেন গ্রামের দুস্থ্য মানুষের হাতে।

এই বিষয়ে জানতে চাইলে ঘারুয়া ইউনিয়নের বাসিন্দা আকুশি বেগম জানান, আমাদের ঘর থেকে বাইরে না আসার জন্য চেয়ারম্যান ও সচিবে না করেছে। এ জন্য গ্রামের মানুষেরা কেউ ঘর হতে বাইরে না আসতে পারায় বাড়ির মানুষগুলা আয় করতে পারছে না। কিন্তু শেখ হাসিনার সরকার আমাদের জন্য খাদ্য পাঠিয়েছে বলে তিনি সরকারকে ধন্যবাদ জানান।

উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব জানান, সারা বিশ্ব আজ করোনার ভাইরাসে আক্রান্ত। আমাদের দেশে করোনা প্রতিরোধে জেলা ও উপজেলা গুলতে চলছে লক ডাউন । সরকারের নির্দেশনার প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল। তবে গ্রামের খেঁটে খাওয়া মানুসেরা কাজ করতে না পেরে কিছুটা অসহায় হয়ে পড়েছে।

তাদের জন্য সরকার থেকে বরাদ্ধ ত্রাণ পাওয়ার পর আমাদের নেতা ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নির্দেশ মোতাবেক প্রতিটি ঘরে ঘরে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি বলে জানান তিনি।

মন্তব্য